• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যায় : আটক-২

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্বামীক হত্যা মামলার রহস্য উদঘাটন : আটক-২
কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্বামীক হত্যা মামলার রহস্য উদঘাটন : আটক-২

কুষ্টিয়ার আলোচিত চাঞ্চল্যকর আড়ুয়াপাড়ায়  মেজবা উদ্দিন সাব্বির আহমেদ (৩৯) নামের এক যুবককে জবাই করে হত্যা মামলার প্রধান ২ জন আসামী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বুধবার আনুমানিক দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া শহরতলীর পৌরসভা এলাকার বারখাদা মীরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কবরবারিয়া এলাকার একটি বাঁশঝারের ভিতর থেকে হত্যা কাজে ব্যবহৃত ছুরি (ডেগার) উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত হানু মালিথার ছেলে  আতিউর রহমান আতাই (৩০) ও নিহত সাব্বিরের তৃতীয় স্ত্রী কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুন (২৫)। পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের সঠিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিশনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।  উল্লেখ্য : নিহত সাব্বিরের তৃতীয় স্ত্রী রজনীর সাথে আতাইয়ের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি সাব্বির জানতে পারায় বাধাগ্রস্ত করার কারনে  সাব্বিরের সাথে পারিবারিক ভাবে সামান্য কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর অনুমানিক রাত ৪ টার সময় পূর্ব পরিকল্পিতভাবে সাব্বিরের আড়ুয়াপাড়া ছোট ওয়ার্লেস গেট সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত সাব্বির আড়ুয়াপাড়া টিএনটি গেট সংলগ্ন মৃত আলহাজ্ব রমজান আলীর ছেলে। পরে বুধবার (৪ অক্টোবর) নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category