• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় নতুন বইয়ের উৎসব

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
কুষ্টিয়ায় নতুন বইয়ের উৎসব
কুষ্টিয়ায় নতুন বইয়ের উৎসব

নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ নিলো শিক্ষার্থীরা। রোববার (১জানুয়ারী) সকাল ১০ টার দিকে জেলার প্রত্যেকটা স্কুলে একযোগে বই উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বইয়ের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা হিসেবে ফুল দেওয়া হয়। সকালে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবং এর পরে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলা প্রশাসক সাইদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন।
কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখায়রুল ইসলাম।
এ সময় স্কুলের শিক্ষক কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় এ বছর নতুন বইয়ের চাহিদা ১৫ লাখ। এখন পর্যন্ত বই পাওয়া গেছে ৯ লাখ। বাকী বই ১৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে।  আজ প্রথম দিনে কোনো শিক্ষার্থী বই পাবে না এমন হবে না। যদি সকল শিক্ষার্থী বই নিতে আসে তবে একটা কম দিয়ে হলেও সবাইকে নতুন বই তুলে দেয়া হবে। বছরের প্রথম দিনে নতুন ক্লাসের জন্য নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category