• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ঝরলো দুটি প্রাণ

বির্বতন প্রতিবেদক
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ঝরলো দুটি প্রাণ
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ঝরলো দুটি প্রাণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ১২ মাইল বাহিরচর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায়। নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ পরিদর্শক জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা যান এবং শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category