• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়ায় জেলা পরিষদে আ: লীগ বনাম জাসদ বিজয়ে আশাবাদী দুজনই

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে আ: লীগ বনাম জাসদ বিজয়ে আশাবাদী দুজনই
কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে আ: লীগ বনাম জাসদ বিজয়ে আশাবাদী দুজনই

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী । দু’জনেই দুটি দলের জেলা কমিটির সভাপতি এবং ক্লিন ইমেজের মানুষ। আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের মধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাট-বাজারে, চায়ের দোকানে শুরু হয়েছে আলোচনার ঝড়। ভোটাররা জনপ্রতিনিধি তাই ভোট রয়েছে জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জেলা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে চলছে চুলছেড়া বিস্লেশন।

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: সদর উদ্দিন খান। অপরদিকে ১৪ দল মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: গোলাম মহাসীন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন।

এবারে ৬ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৪২ জন। উভয় প্রার্থী ভোট সংগ্রহে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন যেহেতু অধিকাংশ ভোটার আওয়ামী লীগের সদস্য সেহেতু আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: সদর উদ্দিন খানের বিজয় অনেকটাই নিশ্চিত।

অপর দিকে জাসদের নেতা কর্মীরা বলছেন মিরপুর ও ভেড়ামারা জাসদের ঘাটি। এখানে জাসদ প্রার্থী বেশী ভোট পাবেন। সেক্ষেত্রে জাসদ প্রার্থী নির্বাচিত হবেন তাতে কোন সন্দেহ নেই। তবে আগামী ১৭ অক্টোবর এ বিতর্কের অবসান হবে এমনটি বলছেন সাধারণ জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category