• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সম্পাদক সোহেল রানা

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সম্পাদক সোহেল রানা
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সম্পাদক সোহেল রানা

কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি বিপ্লব ও সম্পাদক সোহেল রানা নির্বাচিত হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা সরওয়ার প্রিজাইডিং অফিসার ও আরও দুই কর্মকর্তাকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি চত্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি পদে ৪৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। উভয় প্যানেল থেকে ২৩জন প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক টিভি, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলা) বিজয়ী হন। নিকটতম প্রার্থী ছিলেন শৈবাল আদিত্য (দৈনিক পূর্বাভাস)। সহ-সভাপতি পদে ১৩৮ ভোট পেয়ে ১ম হন মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টেলিভিশন), ১৩৭ ভোট পেয়ে ২য় হন শেখ হাসান বেলাল (আরটিভি), ৮৮ ভোট পেয়ে ৩য় হন মীর আল আরেফিন বাবু (ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)। সাধারণ সম্পাদক পদে ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন সোহেল রানা (জিটিভি, যায়যায় দিন), তার নিকটতম প্রার্থী ২০ ভোট পেয়ে শাহ আলম রেজা (বাংলাদেশ সমাচার) পরাজিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২০৭ ভোট পেয়ে ১ম আফরোজা আক্তার ডিউ (ডেইলি নিউনেশন), ১৭১ ভোটে ২য় মাহমুদ হাসান (দৈনিক সংবাদ সারাবেলা), ১৪২ ভোটে ৩য় হন আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্ত খবর)। সাংগঠনিক সম্পাদক পদে ১৮১ ভোট পেয়ে ফিরোজ কায়সার (আনন্দ টিভি) নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে ১১৫ ভোট পেয়ে ইসমাইল হোসেন (দৈনিক সময়ের আলো)। দপ্তর সম্পাদক পদে ১১৪ ভোট পেয়ে এসএম ওয়ালিদুজ্জামান শুভ (দৈনিক নবচেতনা)। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে এইচএম বেলাল (দৈনিক ঢাকা টাইমস)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৬৮ ভোট পেয়ে জাহিদুল হক ডন (দৈনিক প্রাইম)। তথ্য ও গবেষনা সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে হাফিজুর রহমান জীবন (দৈনিক গণমুক্তি)। ধর্মীয় সম্পাদক পদে ১২৮ ভোট পেয়ে সাঈফ উদ্দিন আল আজাদ (দৈনিক গণকন্ঠ)। ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৮০ ভোট পেয়ে আকতার উন নবী মনা (দৈনিক একুশে সংবাদ)। নির্বাহী সদস্য পদে ১২৬ ভোট পেয়ে সাবিনা ইয়াসমিন শ্যামলী (এনটিভি) ১ম হন, ১১৯ ভোট পেয়ে জাহিদুজ্জামান (নিউজ টুয়েন্টিফোর টিভি) ২য় হন, ১১৮ ভোট পেয়ে সোহাগ আহমেদ (দৈনিক সাগরখালী) ৩য় হন, ১১৭ ভোট পেয়ে মিলন খন্দকার (মোহনা টিভি) ৪র্থ হন, ১০৭ ভোট পেয়ে কেএম শাহিন রেজা (দৈনিক বাংলাদেশ বুলেটিন) ৫ম হন, ১০১ ভোট পেয়ে সেলিম রেজা রনি (চ্যানেল এস) ৬ষ্ঠ হন, ৯১ ভোট পেয়ে ফয়সাল চৌধুরী (এশিয়ান টিভি, দৈনিক আমাদের নতুন সময়) ৭ম হন। নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি চত্বর ও এর আশে পাশের এলাকায় বিভিন্ন প্রার্থীদের ফেসটুন, ব্যানার ও পোষ্টারে ছেয়ে যায়। দু’টি প্যানেল পৃথক পৃথক প্যান্ডেল করে। ভোট কেন্দ্রের চারিদিকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। প্রত্যেক ভোটারকে আইডি কার্ড বিতরণ করা হয়। ছবিযুক্ত রঙিন ভোটার তালিকায় সদস্যদের ভোট গ্রহণ করা হয়। উভয় প্যানেল থেকে এজেন্ট নিয়োগ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি নিয়মতান্ত্রিকভাবে প্রতি ২ বছরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল নির্বাচন সম্পন্ন হয়। ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, পিপি এ্যাডভোকে অনুপ কুমার নন্দী, জিপি এ্যাডভোকেট আসম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান, চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category