• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়া পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়া পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে মরদেহটি টি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আজ শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে রাখা একটি নৌকার কাছে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌ পুলিশ এসে বেলা সাড়ে বারোটার দিকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পচে হাড় বেরিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে বয়স, মৃত্যুর কারণ ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, মরদেহটি পাবন নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category