• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়া ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে পুলিশ সদস্য নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে পুলিশ সদস্য নিহত
কুষ্টিয়া ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় বাস ও বালুবাহী ট্রাকের মাঝে পড়ে হাফিজুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দায়িত্বরত অবস্থায় আমাদের হাইওয়ে থানার কনস্টেবল হাফিজুর রহমান মারা গেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এর মাঝে চাপা পড়ে তিনি নিহত হন। সেখানে আমাদের একটি টিম ডিউটি করছিল। সিগন্যাল ভায়োলেন্ট করেছিল সম্ভবত।

১০ চাকার ট্রাক বালু নিয়ে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category