• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়া ককটেল তৈরির সরঞ্জামসহ আটক-২

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
কুষ্টিয়া ককটেল তৈরির সরঞ্জামসহ আটক-২
কুষ্টিয়া ককটেল তৈরির সরঞ্জামসহ আটক-২

কুষ্টিয়ার খোকসায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাজা ককটেল ও সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের পশ্চিম রেলপাড়া এলাকার ফারুকের বাড়িতে পুলিশ এই অভিযান চালায়।

এ সময় কয়েকজন যুবক সেখানে ককটেল তৈরি করছিলেন। ঘটনাস্থল থেকে উপজেলার বরইচারা রঘুনাথপুর গ্রামের ওসমানের ছেলে হাসান (৩৫) ও রাজনাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রাজীবকে (৪০) গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি তাজা ককটেল, ককটেল তৈরির লাল টেপসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা করার জন্য এই ককটেল তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসান ও রাজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category