• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তি করায় এক প্রধান শিক্ষক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
কুষ্টিয়ায় ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তি করায় প্রধান শিক্ষক আবু সালেহ গ্রেফতার
কুষ্টিয়ায় ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তি করায় প্রধান শিক্ষক আবু সালেহ গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের চাইল্ড হেভেন স্কুলে বোরকা পরা ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তির অভিযোগে প্রধান শিক্ষক আবু সালেহ গ্রেফতার। এঘটনায় ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবক মামলা দায়ের করেছেন। বুধবার ২২ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে কয়া গ্রাম থেকে শিক্ষক আবু সালেহকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহসীন হোসাইন।

ভুক্তভোগী ছাত্রীরা বলেন, আমরা নিয়মিত বোরকা পরে স্কুলে যায়। স্কুলের প্রধান শিক্ষক সালেহ স্যার আমাদের বোরকা পরতে নিষেধ করেছেন। বোরকা পরে স্কুলে গেলে তিনি আমাদের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন। তিনি আমাদের হেনস্তা করেছেন এবং নবীকে কটুক্তি করেছেন। আমরা উপযুক্ত বিচার চাই।

হেনস্তার শিকার ছাত্রী ও অভিভাবকরা বলেন, বোরকা পরতে নিষেধ করা ও হেনস্তা করায় সোমবার স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষক আবু সালেহ অফিস রুমে কয়েকজন অভিভাবক ও ছাত্রী গিয়েছিলাম। আমরা প্রতিবাদ করলে ওই শিক্ষক বোরকা পরে স্কুলে আসতে নিষেধ করেন এবং অভিভাবকদের সামনে নবীকে কটুক্তি করেন। এ ঘটনায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করে বিক্ষোভ করে এলাকাবাসী, ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবক।

পরে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক। এ বিষয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বলেন, তদন্ত করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, বোরকা পরা ছাত্রীদের হেনস্তা ও নবীকে কটুক্তির মামলায় প্রধান শিক্ষক আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করতে খুব বেগ পেতে হয়েছে। সে পার্শ্ববর্তী উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় পলাতক অবস্থায় ছিলেন। পরে বুধবার ভোরে তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category