• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ার মিরপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
কুষ্টিয়ার মিরপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি

কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ছবির শেখের (৪৫) বিরুদ্ধে। রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ঐ ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, গণপিটুনির শিকার ছবির শেখের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। তিনি মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার খবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সময় ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছবিরকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category