• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ার মিরপুরে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার মিরপুরে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে মঈন উদ্দিন প্রামানিক নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ধলশা গ্রামের একটি তামাক ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মঈন উদ্দিন প্রামানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রামানিক ছেলে। পরিবারের অভিযোগ প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, আজ সকালে এলাকার কয়েকজন মানুষ মাঠে কাজ করতে গিয়ে মঈন উদ্দিনের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। এই ঘটনার বিচার চান তারা।

নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেল নামে এক ব্যক্তির সাথে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল। কিন্তু বেশ কয়েকদিন ধরে রাসেল তার ভাইয়ের সাথে সখ্যতা গড়ে তোলে। গেল রাত ৯ টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর রাতে আর ফিরে আসেনি। সকালে শুনি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি তামাকের ক্ষেত থেকে পুলিশ মঈন উদ্দিনের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category