• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মিরপুর স্টেশনের কাছে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

পোড়াদহ জিআরপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, বেলা ১১টার দিকে ওই নারীকে মিরপুর স্টেশনে দেখেছিলাম। তিনি বাড়ি থেকে রাগ করে এসেছেন বলে জানালেন। তখন তাকে বাড়ি চলে যেতে বলি। তবে গ্রামের নাম ঠিকানা জানতে চাইলেও বলেননি। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত স্বজনরা খোঁজ করতে আসেননি। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

ওসি নাসিরুল হক খান বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। তার বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category