• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

কুষ্টিয়ার পদ্মায় ডুবে যাওয়া শ্রমিকনেতার অর্ধগলিত মরদেহ ফরিদপুরে উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
কুষ্টিয়ার পদ্মায় ডুবে যাওয়া শ্রমিকনেতার অর্ধগলিত মরদেহ ফরিদপুরে উদ্ধার: ফাইল ছবি
কুষ্টিয়ার পদ্মায় ডুবে যাওয়া শ্রমিকনেতার অর্ধগলিত মরদেহ ফরিদপুরে উদ্ধার: ফাইল ছবি

কুষ্টিয়ার পদ্মা নদীতে ডুবে যাওয়া শ্রমিক দলের নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলার পদ্মা নদীসংলগ্ন ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে নৌ পুলিশ অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা আন্নুর পরিচয় নিশ্চিত করেছেন। আজ ( ২৫ নভেম্বর ) মঙ্গলবার সকালে ফরিদপুর অঞ্চলের কোতোয়ালি নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক। গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে তিনি সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার পদ্মা নদী থেকে নিখোঁজ হন।

এ ব্যাপারে পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও আন্নুকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ৯ টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার জন্য যান। বেলা ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁর ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

মৃত আবেদুর রহমান আন্নুর ভাতিজা অর্ণব হাসান বলেন, ‘রাতেই মরদেহের ছবি দেখে আমরা নিশ্চিত হয়েছি, উদ্ধার হওয়া মরদেহ আমার চাচার। নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, পরিবারের সদস্যরা ফাঁড়িতে আছেন। তারাই মরদেহ শনাক্ত করেছেন। নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছু আইনগত প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নৌ পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আন্নু নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category