• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক দুই ভাই

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক দুই ভাই
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক দুই ভাই

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে চাচাতো দুই ভাইকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় একটি ওয়ান শ্যুটার গান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মন্ডলের ছেলে সুমন ও চারু মন্ডলের ছেলে ছোটন। তারু মন্ডল ও চারু মন্ডল আপন দুই ভাই।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে হোসেনাবাদ কৈপাল এলাকাতে আটক করা হয়েছে। এরা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবীর বলেন, অস্ত্র ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানার অস্ত্র আইনে মামলা হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category