• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে ককটেলসহ যুবক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে ৬টি ককটেলসহ জহুরুল ইসলাম ওরফে বাবু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। রোববার (২৬ফেব্রুয়ারী) বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার মৃত মনোয়ার ইসলামের ছেলে।
রোববার রাত ৭ টা ৪৯ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।
এ বিষয়ে র‍্যাব -১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ছেঁউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে ৬টি ককটেলসহ মো. জহুরুল ইসলাম ওরফে বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কুমারখালী থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category