• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিকদের বিক্ষোভ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিকদের বিক্ষোভ
কুষ্টিয়ায় ১২ দফা দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিকদের বিক্ষোভ

১২ দফা দাবিতে কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বিক্ষোভ করছেন।  রবিবার (১৫ জুন) সকালে কাজে যোগ না দিয়ে শহরের চৌড়হাস মোড়ে কারখানার প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ করেন তাঁরা।

পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্মারকলিপি দেন। সেখান থেকে কারখানার সামনে এসে আবার বিক্ষোভ করেন শ্রমিকেরা।

শ্রমিকদের ভাষ্য, তাঁরা বৈষম্যের শিকার, তাঁদের বেতন কম দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠান থেকে বেশি টাকা নিয়ে তাঁদের কম টাকা মজুরি দেয়। যত দিন না তাঁদের মজুরি বাড়াবে, তত দিন আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। যৌক্তিক দাবিগুলো মেনে নিলে তাঁরা পুনরায় কাজে ফিরবেন।

জানা গেছে, মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান ও মেসার্স সিহাব উদ্দীন নামের দুটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২ হাজার ৫০০ শ্রমিক বিএটিবি চৌড়হাস কারখানায় কাজ করেন। প্রতি মাসে তাঁরা সাড়ে ১০ হাজার টাকা করে বেতন পান। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করেন। অথচ গত বছর তাঁরা ১২ হাজার টাকা বেতন পেয়েছেন।

বেতন বাড়ানোসহ ১২ দফা দাবিতে আজ সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে যান। অনেক আগে থেকেই তাঁর তাঁদের ন্যায্য দাবি পূরণের জন্য বলে আসছেন। কিন্তু তাঁদের দাবি মানা হয় না। দাবিগুলো হলো, সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতন দিতে হবে, প্রতিবছর বেতন ২০ শতাংশ হারে বাড়াতে হবে, বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘণ্টা ওভারটাইম দিতে হবে, ফুল সেট মানসম্মত ২ সেট পোশাক দিতে হবে, নাইট অ্যালাউন্স দিতে হবে, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ খরচসহ চিকিৎসার সময়ের বেতন দিতে হবে, সব শিফটে মানসম্মত নাশতা দিতে হবে, পরবর্তী মৌসুমে চাকরির নিশ্চয়তা দিতে হবে, মৌসুম শেষে চার মাসের বেতনের সমপরিমাণ খোরাকি দিতে হবে, গত ২৪ এপ্রিল থেকে বেতন প্রদান করতে হবে এবং কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।

১২ বছর ধরে শ্রমিকের কাজ করছেন আমিনুল হক। তিনি বলেন, ‘যারা কাজ করে বা চাকরি করে, তাদের প্রতিবছর বেতন বাড়ে। আমরা শ্রমিকদের বেতন কমছে। যা পাচ্ছি, তা দিয়ে সংসার চলে না। নিরুপায় হয়ে আন্দোলনে নামতে হয়েছে। ১৮ বছর ধরে শ্রমিকের কাজ করছে ষাটোর্ধ্ব মজিবর রহমান। তিনি বলেন সাড়ে ১০ হাজার টাকায় কিছুই হয় না। এত শ্রম দিই, অনেক কষ্ট করি কিন্তু মজুরি কম। বেতন না বাড়ালে সংসার চলবে কি ভাবে?।

জানতে চাইলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে কারখানার কাজ চালু হয়নি, সারা দিন বন্ধ রয়েছে। কারখানার উৎপাদন ব্যাপক ব্যাহত হয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিলে তাদের জন্য কারখানার দরজা খোলা আছে।

বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ শ্রমিক মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের। এ বিষয়ে কথা বলতে চাই প্রতিষ্ঠানে ব্যবস্থাপক আক্তারুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রতি শ্রমিকের বেতন হিসাবে সাড়ে ১০ হাজার টাকায় ঠিকাদারি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি সুযোগ সুবিধাও উল্লেখ রয়েছে। এখন কেন শ্রমিকেরা দাবি করেছেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। বিক্ষোভের ঘটনার মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন তাঁরাও সবকিছু জেনে গেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে জন্য আন্দোলন করছেন। ঘটনাস্থ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category