• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দো’য়া মাহফিল

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দো’য়া মাহফিল
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দো’য়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দো’য়া মাহফিল করেছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ আছর কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন মসজিদে নূরে উক্ত দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দো’য়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, কাজল মজমাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান টিপু, শহর শাখার আহ্বায়ক আব্দুর রউফ রুবেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category