• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও ছেলে আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মেম্বরের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় বিএনপি নেতা ও শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বরকে না পেয়ে তার ছেলে ও স্ত্রীকে আটক করা হয়েছে।

আজ রোববার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া সেনা ক্যাম্পের সদস্যরা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বরের বাড়িতে অভিযান চালায়। এসময় লিয়াকত আলীর বাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবা ও নগদ ১৯ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করে।

অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বরকে না পেয়ে মাদক ব্যবসার সহযোগি তার স্ত্রী কাজল রেখা (৪৬) ও তার ছেলে আবরাহাম লিংকন (২৪) কে আটক করে সেনা সদস্যরা।

মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। যদি এমন হয়ে থাকে আমরা তাকে বহিষ্কার করবো।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও ১ হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী এবং সন্তানকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category