• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানবাধিকার সমিতির মানববন্ধন

সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখা।

সোমবার (৭জুলাই) বিকেলে কুষ্টিয়া থানা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটিত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে আরও ভয়ংকর কর্মসূচি দেওয়া হবে।

এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, বাংলা ভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ।

মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার প্রকৃত কারণ ও ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। মামলার তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করতে হবে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ,সহ সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, সাংগাঠনিক সম্পাদক রাব্বি, দপ্তর সম্পাক আব্দুস সালাম, চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফ বিশ্বাস, দৈনিক জনবাণী’র কুষ্টিয়া প্রতিনিধি মাহফুজ হৃদয়, সিনিয়র সাংবাদিক খন্দকার সোহেল টানু, খবরওয়ালা নির্বাহী সম্পাদক আমিন হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category