• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

কুষ্টিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে আনুমানিক ১৮-২০ বছর বয়সী অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ওই তরুনীর নাম পরিচয় এখনো যানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে কুমারখালী থানা-পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পোড়াদহ রেলওয়ে থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়েছি। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category