কুষ্টিয়ার দৌলতপুরে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগানসহ আনিসুর রহমান (৪১) নামের একজনকে আটক করা হয়েছে। আজ বৃহষ্পতিবার ভোরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) নাজিবুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমাদের পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ওয়ান শুটারগান উদ্ধারসহ আনিসুরকে আটক করা হয়।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবি জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতের সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।