কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাউল সম্রাট লালন শাহের আখড়া বাড়ির পাশে ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চাকেন্দ্রের উদ্যোগে ফকির লালন শাহের অসহায় দুস্থ শিল্পী বাউলদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাব নগরের সহ-সভাপতি সোহেল রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব নগরের উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী এনাম শাহ, ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি হবিবার রহমান বিশু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ভাব নগরের প্রচার সম্পাদক জাহিদ হোসেন, হাবিব, সালমাসহ সদস্যগণ।
ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র বিভিন্ন সময় লালন শাহের অসহায় দুস্থ বাউল ও শিল্পীদের মাঝে এমন ধরনের সহযোগিতা করে আসছে ভাব নগরের সভাপতি হবিবার রহমান বিশু বলেন, আমাদের এই প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত আমরা সব সময় অসহায় গরিব বাউল শিল্পীদের জন্য কিছু না কিছু করি তাদের পাশে থাকি আমাদের এই মহত কাজকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের বৃত্তবানদের আমাদের সহযোগিতা করার অনুরোধ করছি। যাতে আমরা অসহায়দের জন্য আরো ভালো কিছু করতে পারি।
ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র থেকে অনেক গুনি ও ভালো মানের শিল্পীরা এখন লালনের গানকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, এখানে লালন সংঙ্গীত সহ বাউল ফকির লালন শাহের উপরে জানার জন্য এই প্রতিষ্টানে লালনের জীবনির উপরে বই আছে চাইলে এখানে এসে সে সব বইগুলো পড়তে পারবেন পাঠকরা।