• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ায় বোনের শশুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ায় বোনের শশুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় বোনের শশুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকায় চাচাতো বোনের শ্বশুর বাড়ির উঠান থেকে স্বপন আলী (২৭) নামের এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকালে কুমারখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন আলী চুয়াডাঙ্গা দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, পরকীয়া প্রেমের জেরে চাচাতো বোন ও তার শ্বশুরবাড়ির লোকজন ওই যুবককে পিটিয়ে হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে যায়।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আকিবুল ইসলাম বলেন, আসাদের বাড়ির উঠান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে তদন্ত করে মূল ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category