• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় বিএনপির এক নেতার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি হাত বোমা উদ্ধার হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় নুর এ বুলবুল বাড়িতে ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category