• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত
কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের শুকনা গাছ কাটার সময় বজ্রপাতে বিজয় (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত বিজয় কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে। এসময় একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলা জুড়ে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এসময় মাঠের মধ্যে বিজয় ও সুজন তামাক গাছের ডাটা কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে দুজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আর সুজনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category