• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জিয়াউর রহমান,কুষ্টিয়া
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরিফ সড়ক সংলগ্ন জিকে ক্যানেলে এ মর্মান্তিকঢ় মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার ফকরুল আহম্মেদের ছেলে এবং আমলা হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

প্রতক্ষদর্শীরা জানান, দুপুরে জুম্মার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশে জিকে ক্যানেলে গোসল করতে যায় আব্দুল্লাহ। পানিতে ডুব দেওয়ার পর না উঠলে খোঁজাখুঁজি শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় তুলে মিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুবাড়িয়া জামে মসজিদের ইমাম ও আব্দুল্লাহর দাদা সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category