• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুই জন নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুই জন নিহত
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুই জন নিহত

কুষ্টিয়ার মিরপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রী ওই নারীর নাম জানা গেলেও চালকের নাম-পরিচয় জানা যায়নি। নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী নিহত হন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটক করতে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category