• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

কুষ্টিয়ায় কাঁচা মরিচ ৮০০ টাকা

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩
কুষ্টিয়ায় কাঁচা মরিচ ৮০০ টাকা
কুষ্টিয়ায় কাঁচা মরিচ ৮০০ টাকা

কু‌ষ্টিয়ায় বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। মাত্র তিন দিনের ব্যবধানে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে মরিচের দাম। কুষ্টিয়ার শহরের বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এবার কুষ্টিয়ায় মাত্র ৩ দিনের ব্যবধানে কেজিতে ৪০০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
এতে প্রত্যাশা অনুয়ায়ী কাঁচা মরিচ কিনতে না পেরে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। অনেকেই আবার ১০০ গ্রাম ও ২০০ গ্রাম কাঁচা মরিচ কিনে বাড়ি ফিরছেন। ক্রেতারা বলেন, বাসার জন্য আধা কেজি কাঁচা মরিচ কিনতে এসে শুনি ৮০০ টাকা এক কেজি মরিচের দাম। তাই ১০০ গ্রাম ৮০ টাকায় কিনে নিলাম। এর আগে কখনও মরিচের এত দাম শুনিনি বা দেখিও নাই।
নজরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, কাঁচা মরিচ এখন সোনার হরিণে পরিনত হয়েছে। আমার বয়সে কোন দিন কাঁচা মরিচের ৮০০ টাকা কেজি দেখেনি। ঈদের দুদিন আগেও ৩০০ টাকা কেজি ছিল। আজ তা বেড়ে ৮০০ টাকা হয়েছে। তিনি আরো বলেন, সংকট থাকতেই পারে কিন্তু দাম এত বাড়বে কেন? বাজার নিয়ন্ত্রণে নিয়মিত সরকারি মনিটরিং থাকা প্রয়োজন।
তবে বিক্রেতারা বলছেন, মোকামে সংকট থাকায় আড়তে তেমন মরিচ পাওয়া যাচ্ছে না। ফলে বেশি দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।বাজা‌রের এক বিক্রেতা বলেন, আড়ৎ থেকে ৬৫০-৭০০ কেজিতে পাইকারি কিনে ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে মরিচ। দাম বেশি হওয়ায় ক্রেতারা এখন ১০০ গ্রামের চেয়ে বেশি কেনে না। অনেকে আবার দাম শুনেই চলে যায়। এখন ২ থেকে ৩ কেজি কাঁচা মরিচ বিক্রি করতে দুদিন সময় লাগে। এই সময়ে অনেক কাঁচা মরিচ নষ্ট হয়ে যায়।
এদিকে মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে। তবু কমছে না মরিচের দাম। এরমধ্যে দুইদিন আমদানির পর ঈদের কারণে আপাতত বন্ধ রয়েছে মরিচ আমদানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category