কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর গ্রামে আমিরুল ইসলাম নান্নু (৪৫) নামের এক ব্যাক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতে গ্রামের মাঠের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উত্তর চাদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের মত নান্নু তার ব্যাবহারকৃত মোটরসাইকেল যোগে মাছের ঘেরে যাচ্ছিলো। রাস্তার মাঝে দশ থেকে বারো জনের মত দুর্বৃত্তরা নান্নুকে রাস্তার মধ্যে আটকিয়ে মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে প্রথমে একটি বাড়ির মধ্যে নিয়ে যায়। পরে সেই বাড়ি থেকে বের করে নিয়ে মাঠের মধ্যে কলাবাগানে নিয়ে নান্নুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ঐ এলাকায় বাড়ি ঘড় ভাংচুড় করছে নিহতের লোকজন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করেছি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জন্য গ্রেফতার করা হবে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।