• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ইলিশ ধরায় তিন জেলেকে অর্থদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে কুমারখালীতে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থাকা প্রায় তিন
কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে কুমারখালীতে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থাকা প্রায় তিন

কুষ্টিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে কুমারখালীতে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাঁদের কাছ থাকা প্রায় তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার কয়া ইউনিয়নের বেরকালুয়া বাজার এলাকায় আদালত পরিচালনা করা হয়।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের নাদের মন্ডলের ছেলে মো. আব্দুর রশিদ (২৯) এবং পাবনা সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের মৃত কাশেম প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক (৩০) ও আশরাফ প্রামাণিক (২৭)।
এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরায় মৎস্য সংরক্ষণ আইনে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা সরবরাহ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category