• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় ইজিবাইকের ধাক্কায় ইবি কর্মকর্তা নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
কুষ্টিয়ায় ইজিবাইকের ধাক্কায় ইবি কর্মকর্তা নিহত
কুষ্টিয়ায় ইজিবাইকের ধাক্কায় ইবি কর্মকর্তা নিহত

কুষ্টিয়ায় ইজিবাইকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইশরাত জাহান (৪০) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের এনএস রোডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশরাত জাহান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আধাঘণ্টা পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর শোনার পরেই হাসপাতালে গিয়েছিআম। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category