• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কালীগঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিবেদক
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
গঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ
গঞ্জে মহাসড়ক ও থানা অবরোধ, ওসির অপসারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে যুবককে হত্যার মুল পরিকল্পনাকারীকে মামলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে থানা ঘেরা ও সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। তার ওসির অপসারণসহ মামলায় প্রকৃত অপরাধীকে অর্ন্তভুক্ত করার দাবী জানান।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে পুর্ব শত্রুতার জের ধরে কালীগঞ্জ উপজেলা কাশিপুর গ্রামের বেদে পল্লীতে আবু তালেব নামের এক যুবককে লোহার রড দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।

স্বজনদের অভিযোগ, এ হত্যার মুল পরিকল্পনাকারী সেলিমকে বাদ দিয়ে মাত্র একজনকে আসামী করে পুলিশ মামলা নিয়েছে। হত্যার মাস্টারমাইন্ডকে বাদ দেওয়া ও সাদা কাগজে বাদীর স্বাক্ষর করিয়ে নেওয়ার প্রতিবাদে রোববার (৬ এপ্রিল) সকালে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে।

এ সময় তারা কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় ও মামলায় প্রকৃত অপরাধীতে যুক্ত করার দাবী জানান। সেখান থেকে শহরের নিমতলা বাসস্ট্যান্ডে গিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। ভোগান্তিতে পড়ে শত শত মানুষ। পরে তিনদিনের মধ্যে ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category