• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত-৫

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত-৫
কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত-৫

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক জাহিদ হোসেন, কনস্টেবল পিপলু মিয়া ও সেলিম রেজা।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক চলছিল। একপর্যায়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রুপ নেয়। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এক পক্ষ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। সংঘর্ষ থামাতে গেলে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়াই করেন গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান। নির্বাচনে ভোটের ফলাফলে তিনি তৃতীয় হন। এই আসনে জয় যুক্ত হন জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালিব।

সংঘর্ষের বিষয়ে রাশেদ খান বলেন, সকালে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। কথা বলার এক পর্যায়ে তাঁদের মধ্যে হঠাৎ করে বিরোধের সৃষ্টি হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, দলীয় কার্যালয়ে বৈঠক চলাকালে দুই পক্ষ মারামারি শুরু করে রাস্তায় নেমে আসে এবং পরে থানার ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তিন পুলিশ সদস্য আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category