পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে এলাকার ৮০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদাণ করা হয়।
উপহার সামগ্রীর প্যাকেটে লাচ্ছা সেমাই, চিনি, বাদাম-কিসমিস, সয়াবিন তেল, মশুর ডাল, লবণ, জিরা, মসলা, ময়দা, রাধুনী, শ্যাম্পু, ঝালের গুড়া, হলুদ, আলু, পেয়াজ দেওয়া হয়। সকলের সার্বিক সহযোগিতায় ও কসবা ব্লাড ব্যাংক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে এলাকার ৮০ টি অসহায়, এতিম, বিধবা, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা পল্লী চিকিৎসক শহিদুল্লাহ, মোর্তুজা আলম বুলবুল, কামাল হোসেন লাল্টু মাস্টার ও খাইরুল আলম গাজর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবিউল আলম, রফিকুল আলম বকুল, আব্দুল মজিদ, কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সাধারণ সম্পাদক সাগর ইসলাম, সহ-সভাপতি সাহারুল ইসলাম, সহ-সভাপতি মামুনুর রশীদ, সিরাজুল ইসলাম, লিখন, রাশেদ, মারুফ সাঈদসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।