• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কথিত সাংবাদিক ফয়েজের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ও সেনা ক্যাম্পে পৃথক অভিযোগ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫
কথিত সাংবাদিক ফয়েজের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ও সেনা ক্যাম্পে পৃথক অভিযোগ
কথিত সাংবাদিক ফয়েজের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা ও সেনা ক্যাম্পে পৃথক অভিযোগ

মেহেরপুরে আমাদের মাতৃভ‚মি নামের একটি পত্রিকার কথিত সাংবাদিক এস এম ফয়েজের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী এক ব্যক্তি।

শুধু তাই নয় একই ব্যক্তির বিরুদ্ধে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পেও আরেকজন ভূক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ২৪ জুন মেহেরপুর আদালতে শফিকুল নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। যার মামলা নং-সি. আর ৪৫৪/২০২৫।

একই ব্যক্তির বিরুদ্ধে আঃ সালাম নামের অরেক ব্যক্তি মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পে ৫০ হাজার টাকা চাঁদা দাবির পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, চিৎলা ফার্মে মাস্টাররোলে নিয়োজিত লেবার শফিকুল ইসলাম রান্ন্য় পারদর্শী হওয়ায় অফিস প্রধানের ব্যক্তিগত রান্নাবান্না ও গেস্ট হাউস তদারকির দায়িত্ব পালন করতেন। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করে ফয়েজ ওই কর্মচারীকে ঘিরে “মাঠে না গিয়ে অফিসারের বাড়িতে কাজ করেন এবং গেস্ট হাউজের এসি চালিয়ে ঘুমান শিরোনামে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোট অংকের চাঁদা দাবি করেন।

চাকরি হারানোর ভয়ে শফিকুল একপর্যায়ে নিজের মেয়ে জামাই সোহাগ হোসেনের মধ্যস্থতায় কিছু টাকা প্রদান করেন। কিন্তু দাবি অনুযায়ী পূর্ণ টাকা না পেয়ে মেসেজের মাধ্যমে আবারও চাকরি হারানোর ভয় ও সংবাদ প্রকাশের হুমকি দেয় এবং একপর্যায়ে একটি বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করে যাতে শফিকুলের সম্মানহানি হয়।

এই ফয়েজের বিরুদ্ধে শুধু শফিকুলই নন আঃ সালাম নামের আরও এক ব্যক্তি মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ বরাবর চাঁদাবাজির পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে ফয়েজ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে সালাম প্রতিকার চেয়ে সেনাবাহিনীর শরণাপন্ন হন।

অভিযোগকারীরা বলেন, ফয়েজ সাংবাদিকতার নাম ব্যবহার করে অফিস প্রধান থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা তার পেশা। কখনো ছবি তুলে, কখনো তথ্য বিকৃত করে সংবাদ তৈরির ভয় দেখিয়ে তিনি নিয়মিত চাঁদা দাবি করেন। এমনকি টাকা না পেলে ভূয়া প্রতিবেদন ছাপিয়ে ভূক্তভোগীদের সামাজিকভাবে হেয় করার কৌশলও গ্রহণ করেন। ফয়েজের এমন কর্মকান্ডে স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকেই বলছেন, সাংবাদিকতার মত এমন পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি করে সেটি শুধু আইনশৃঙ্খলার জন্য নয় গণমাধ্যমের বিশ্বসযোগ্যতার জন্যও হুমকিস্বরুপ। ভূক্তভোগীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category