• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

এপেক্স ক্লাবের উদ্যোগে মেহেরপুরে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
এপেক্স ক্লাবের উদ্যোগে মেহেরপুরে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
এপেক্স ক্লাবের উদ্যোগে মেহেরপুরে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব মেহেরপুরের উদ্যোগে গাংনীতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকালে গাংনী সরকারি ডিগ্রি কলেজ রোডে জামান এন্টারপ্রাইজের সামনে ভ্যান ও রিকশা শ্রমিকদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ পরবর্তীতে আলোচনা সভায় এপেক্স ক্লাব অব মেহেরপুরের সভাপতি জুলফিকার আলি ভুট্টোর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক নাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, এপেক্স ক্লাব জেলা ০৬ এর গভর্নর রফিকুল আলম বকুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট এম এ বাশার, সংগঠনের সার্জেন্ট অব আর্মস অনিক হাসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা এপেক্স ক্লাবের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও ক্লাবের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন। মেহেরপুর এপেক্স ক্লাবকে খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে কাজ করার আহবান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category