• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

এইচএসসি ফলাফলে মেহেরপুর জেলার শীর্ষে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
এইচএসসি ফলাফলে মেহেরপুর জেলার শীর্ষে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ
এইচএসসি ফলাফলে মেহেরপুর জেলার শীর্ষে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ

এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফলে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পাশের হার সবচেয়ে বেশি। কলেজটিতে এবার পাশের হার শতকরা ৮৯ ভাগ। ফলাফলে মেহেরপুর জেলার শীর্ষ স্থান ধরে রেখেছে এই প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৮ জন। গাংনী সরকারি কলেজে ৪২৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৯৬ জন। পাশের হার ৪৬ ভাগ। গাংনী মহিলা কলেজে পাশের হার ৪৬ ভাগ। ২৬৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১২৩ জন। বামুন্দী স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৩৮ ভাগ। ১৬০ জনের মধ্যে পাশ করেছে ৬১ জন।

করমদি কলেজে পাশের হার ৩৬ ভাগ। ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৪ জন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৮ জন। পাশের হার ৩৩ ভাগ। কাজিপুর কলেজে পাশের হার ৩২ ভাগ। ২১৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৬৯ জন। তেরাইল কলেজে ৮০ জনের মধ্যে পাশ করেছে ২৪ জন। পাশের হার ৩০ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category