• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা হলো না ইবি শিক্ষার্থী রাশেদুলের

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫
ইবি শিক্ষার্থী রাশেদুলের ফাইল ছবি
ইবি শিক্ষার্থী রাশেদুলের ফাইল ছবি

বাস ও ট্রাকের ধাক্কায় রাশেদুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮/১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তিনি স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন করেছেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া শহরে যান। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। সিট না পেয়ে তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। বাসটি বিত্তিপাড়া এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান তিনি।

সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে দুই-তিন খণ্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ হাসপাতালে নেওয়া পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘণ্টা পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার কবলে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গোসল ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পৃথক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category