• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ইস্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়ায় হামলায় প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
ইস্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়ায় হামলায় প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন
ইস্ট ওয়েস্ট গ্রুপের মিডিয়ায় হামলায় প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ ও মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যম গুলোতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মেহেরপুরের গণমাধ্যম কর্মীরা।

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচিতে সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি রাখেন সংবাদকর্মীরা।

নিউজ ২৪ টিভি চ্যানেলের সাংবাদিক ডালিম সানোয়ারের সঞ্চালনায় বক্তব্য বাংলা নিউজ ২৪ এর প্রতিনিধি জুলফিকার আলী কানন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি আল আমিন হোসেন, মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক মাহবুব চান্দু, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।

বক্তব্যে সাংবাদিকরা মিডিয়া হাউজে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গণমাধ্যমের উপর এমন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টাকে ন্যাক্কারজনক উল্লেখ করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় বিক্ষোভে। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category