• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান শীর্ষক আলোচনা সভা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান শীর্ষক আলোচনা সভা
ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান শীর্ষক আলোচনা সভা

ইসলামের খেদমতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল আহমেদ। সবশেষে দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category