• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ইজ্জতের দাম নিতে গাংনীতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
ইজ্জতের দাম নিতে গাংনীতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন
ইজ্জতের দাম নিতে গাংনীতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অনশন

পরকিয়া প্রেমের জেরে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের এক ব্যক্তির বাড়িতে অনশন করছেন প্রবাসীর স্ত্রী। মান সম্মানের দাম হিসেবে ১০ লাখ টাকা নয়তো বিয়ে, এ দাবিতে মঙ্গলবার (৩০মে) সকাল থেকে কলা ব্যবসায়ী মিনারুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন একই গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী।
জানা গেছে, ওই প্রবাসী আর মিনারুল ইসলামের বাড়ির দূরত খুব বেশি দূর নয়। স্ত্রী আর দুই সন্তানের সুখের আশায় বিদেশে পাড়ি জমান স্বামী। স্বামীর অনুপস্থিতে মিনারুল ইসলামের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন স্ত্রী। পরকিয়া প্রেমিক মিনারুল ইসলামের সাথে মন দেয়া নেওয়ার মাঝে অন্তরঙ্গ সময় কাটে। এভাবে পেরিয়ে যায় কয়েক মাস। তবে কিছুদিন আগে থেকে মিনারুল ইসলাম যোগাযোগ বন্ধ করে দেয় প্রবাসীর স্ত্রীর সাথে। এতে বিগড়ে যায় প্রবাসীর স্ত্রী। শেষ পর্যন্ত আজ সকালে মিনারুলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। অনশন দেখতে ভিড় করেন গ্রামের নারী পুরুষ।
পরকিয়ায় জড়িয়ে একদিকে স্বামীর সংসারের চাপ, অন্যদিকে মিনারুলের কাছে আশ্রয় না পেয়ে, অনশন করতে বাধ্য হয়েছেন বলে জানালেন প্রবাসীর স্ত্রী। মান সম্মানের ক্ষতিপুরণ হিসেবে ১০ লাখ টাকা নয়তো দিতে হবে স্ত্রীর মর্যাদা। এ দাবিতে অনড় রয়েছেন তিনি।
তবে এই প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে আরও কয়েক ব্যক্তির সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ার অভিযোগ করলেন মিনারুলের পরিবার ও স্থানীয় লোকজন। মিনারুলকে ফাঁসাতে সে অনশন করছে বলেও দাবি করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category