• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

আলমডাঙ্গার এরশাদপুরে রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
আলমডাঙ্গার এরশাদপুরে রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ
আলমডাঙ্গার এরশাদপুরে রাস্তায় বেড়া নির্মাণের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভাধীন এরশাদপুর গ্রামের চাষী পাড়ায় উজির হুজুরের বিরুদ্ধে প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ দিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিবেশী জুর আলী ও তার পরিবার। বেড়া নির্মাণে প্রতিবাদ করায় মারপিটের ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর চাষীপাড়ার মৃত সের আলীর ছেলে জুর আলী তার পরিবার নিয়ে প্রায় ৬০ বছর বসবাস করে আসছে। তার পৈত্রিক সূত্রে ২১ শত জমি ভোগ দখল করে বাড়ি-ঘর নির্মাণ করেছে। তার বাড়িতে প্রবেশ পথ গত ২৫শে অক্টোবর জোরপূর্বক বেড়া দিয়ে বন্ধ করে দেয় উজির হুজুর। এসময় তাদের বাঁধা দিতে গেলে উজির হুজুরের ভাই মৃত ইয়াছিন মন্ডলের ছেলে রাজ্জাক, রাজ্জাকের জামাই রবিউল, মোজাহারের ছেলে আশাবুল ও রাজ্জাকের ছেলে ইব্রাহিম মারপিট করে। এ ঘটনায় জুর আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category