• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আমাদের জন্মভুমি মেহেরপুরের উদ্যোগে পুরষ্কার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩
আমাদের জন্মভুমি মেহেরপুরের উদ্যোগে পুরষ্কার বিতরণ
আমাদের জন্মভুমি মেহেরপুরের উদ্যোগে পুরষ্কার বিতরণ

“আমাদের জন্মভূমি মেহেরপুর” স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জেলার ১২ টি প্রতিষ্ঠানকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও মাহে রমাদান মাসে কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। শুক্রবার (৫ মে) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম। প্রভাষক রফিকুল আলম বকুল ও মাঈসা ফারজানা ঐশির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন চুন্নু এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা ও সংগঠনটির শিক্ষা বিষয়ক সম্পাদক মারজিয়া আফরিন।
অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথি মেহেরপুর জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় রমজান মাসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও স্বামী পরিত্যক্তা একজন মহিলাকে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনটি দীর্ঘদিন এলাকার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ব্লাড গ্রুপের মাধ্যমে রক্তদান কর্মসূচি, অসহায়, অসচ্ছল ও সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জন্য বিভিন্ন সহায়তা করে থাকে। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের খাদ্য ও চিকিৎসা সামগ্রীর দিয়ে মানুষের পাশে ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category