• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমঝুপি শিশু কিশোর সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাৎসরিক প্রীতিভোজ ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুজিবনগরের অনন্যা পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নতুন জার্সি উন্মোচন করা হয়। জার্সির স্পন্সর হিসেবে সহযোগিতা করেন দোয়েল।

এ উপলক্ষে সংগঠনের নতুন কমিটিও ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মুস্তাক আহমেদ মিলন, সাধারণ সম্পাদক হিসেবে আবু সাঈদ শুভ । পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ চূড়ান্ত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমঝুপি শিশু কিশোর সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খেলাধুলাসহ সমাজের প্রায় সকল ইতিবাচক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী সংগঠন সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি প্রীতিভোজের মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category