• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

আবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাবেক এমপি মকবুল হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
আবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাবেক এমপি মকবুল হোসেন
আবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন সাবেক এমপি মকবুল হোসেন

দু’বার মনোনয়ন বঞ্চিত হয়েও আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন ধরেই গাংনী আওয়ামী লীগের আলোচিত একটি নাম। তবে পর পর দুইবার মনোনয়ন পেয়েও বিজয়ী না হতে পেরে।

দুই বার মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা। রাজনৈতিক জীবনে জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র নির্বাচন করেন তিনি। মকবুল হোসেনের টেলিভিশন প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রায় সকলেই ছিলেন ভোটের মাঠে।

বিএনপি আর আওয়ামী লীগের প্রার্থীকে টপকিয়ে জয়ের মুকুট ছিনিয়ে আনেন মকবুল হোসেনের নেতাকর্মী আর ভোটাররা। জনশ্রুতি আছে সংসদীয় এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিয়ে সরকার গঠনের জোটে যুক্ত হন মকবুল হোসেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে থেকেই দলীয় এমপির মতই পার করেন মেয়াদ।

পরবর্তী জাতীয় নির্বাচন ২০০৮ সালে তিনি আবারও মনোনয়ন থেকে ছিটকে পড়েন। মনোনয়ন পান তৎকালিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক। তবে স্থানীয় নেতাকর্মীদের তীব্র আন্দোলনের মুখে মনোনয়ন পরিবর্তন করে আওয়ামী লীগ। মকবুল হোসেনকে মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগ থেকে। এ নির্বাচনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের কাছে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন নৌকার প্রার্থী মকবুল হোসেন।

২০১৪ সালে বিএনপি বিহীন নির্বাচনে আবারও মনোনয় পান এমএ খালেক আর মকবুল হোসেন ১৯৯৬ সালের সালের মতই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করেন। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমএ খালেককে ১০ হাজার ২৮১ ভোটের ব্যাবধানে হারিয়ে বিজয়ী হন মকবুল হোসেন। পরবর্তী নির্বাচন অর্থাৎ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন থেকে ছিটকে পড়েন মকবুল হোসেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে আসেন। এ নির্বাচনে জয়লাভ করেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচন থেকে বর্তমান সময় পর্যন্ত দলের সাথে রয়েছেন মকবুল হোসেন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমএ খালেককে বিজয়ী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলেন তিনি। এ নির্বাচনের মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন দলের বাইরে আর কোন সিদ্ধান্ত নয়। কিন্তু জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হলেও বর্তমানে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের কোন পদেই তিনি নেই।

পদ পদবী না থাকলেও দলের একটি অংশের নেতৃত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন জনপ্রিয় এই নেতা। এমনটিই জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্টজনেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category