• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

অমিত হাবিবের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে তার মৃত্যুসংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, দৈনিক খবর থেকে শুরু করে সমকাল, কালের কন্ঠসহ বিশিষ্ট বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদনা এবং শেষে দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্বপালন করা অমিত হাবিবের অকাল মৃত্যু দেশের সাংবাদিক জগতে এক বেদনাবিধুর অধ্যায়।

নিবেদিতপ্রাণ এই সাংবাদিকের কর্মময় জীবন থেকে অনেক কিছু শেখার আছে বলেন মন্ত্রী।

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category