বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে মেহেরপুরের গাংনী শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে বিক্ষোভ শেষে প্রতিবাদী সমাবেশ করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা শিপু নেতৃত্বে উত্তরপাড়া থেকে এবং এমপি পত্নী মহিলা আওয়ামী লীগ নেতা লায়লা আরজুমান বানুর নেতৃত্বে থানা সড়ক থেকে দুটি পৃথক বিক্ষোভ মিছিল শুরু করে থানা মোড়ে কাছে গিয়ে দুটি মিছিল একত্রিত হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল থেকে বিএনপি-জামায়াতকে রাজপথে না আসার জন্য সর্তক করে স্লোগান দেয় নেতাকর্মীরা।
সমাবেশে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি পত্নী লায়লা আরজুমান বানু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামুন্দি ইউনিয়ন চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক মনরিুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আবুল বাসার, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়রে হোসনে উজ্জ্বল ও তানভিরুল ইসলাম উজ্জ্বলসহ নেতৃবৃন্দ।