• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

অপসারণ হলেন মেহেরপুর জেলার ৬ জনপ্রতিনিধি

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
অপসারণ হলেন মেহেরপুর জেলার ৬ জনপ্রতিনিধি
অপসারণ হলেন মেহেরপুর জেলার ৬ জনপ্রতিনিধি

মেহেরপুর ও গাংনী পৌর মেয়র, জেলা পরিষদ এবং জেলার তিন উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। তাদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুজিবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মেহেরপুর পৌর মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন এবং গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহমেদ আলী সরকারি এই আদেশের ফলে স্ব স্ব পদ হারিয়েছেন।

সরকারি আদর্শ সূত্র জানা গেছে, আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত শুক্রবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। এই অদ্ধাদেশ অনুযায়ী সরকারি সিদ্ধান্তের আলোকেই এসব জনপ্রতিনিধিদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category