• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়-নিপুন রায় চৌধুরী

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়-নিপুন রায় চৌধুরী
শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়-নিপুন রায় চৌধুরী

আওয়ামী লীগের শাসনামলে দেশের সর্বস্তরে মাদক ছড়িয়ে দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

তিনি দাবি করেন, সে সময়ের অনেক মন্ত্রী-এমপিই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রকৃতপক্ষে মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। বর্তমান সরকার মাদকের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে আনতে কঠোরভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে অসংখ্য তরুণের জীবন বিপথে গেছে এবং সামাজিক অবক্ষয় বেড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সংকট মোকাবিলা করা যাবে না।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। এ সময় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তার চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category