• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার
মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও মথুরাপুর বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন ১৫ লাখ ৬৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি। উদ্ধারকৃত মালামালে মধ্যে রয়েছে মদ, ওষুধ, বাজি ও বিড়ি। রবিবার (১৫ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল অবৈধ মদ ও ৪ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসকল মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৩০ হাজার টাকা।

অপরদিকে, মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল অবৈধ মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি ও ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। এ সকল পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা।

বিজিবির পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category